editor

প্রকাশিত: 1:38 PM, November 29, 2026

এমপি মালিকের বাসভবনে পেট্রোলবোমা নিক্ষেপের প্রতিবাদে দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

এমপি মালিকের বাসভবনে পেট্রোলবোমা নিক্ষেপের প্রতিবাদে দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এম. এ. মালিক এর বাসভবনে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানা স্বেচ্ছাসেবক দল।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানা স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি দক্ষিণ সুরমা বাবনা পয়েন্ট থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কিনব্রিজে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।

দক্ষিণ সুরমা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হোসেন আহমদ রুহুলের সভাপতিত্বে এবং মোগলাবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছয়েফ উদ্দীন ও দক্ষিণ সুরমা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুন্না ঘোষের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে ভিপি মাহবুবুল হক চৌধুরী বলেন, একজন জনপ্রতিনিধির বাসভবনে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সহিংসতার মাধ্যমে কোনো সমস্যার সমাধান হতে পারে না। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে আমরা আইন হাতে তুলে দিতে বাধ্য হব।

বিক্ষোভ মিছিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফছর খান। অতিথির মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য তসির আলী, জেহিন আহমদ, হোসেন খান ইমাদ, কাউছার হুসেন রকি, সোহেল আহমেদ, কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুজ্জামান দিপু, সিনিয়র যুগ্ম আহবায়ক রাসেল মিয়া, শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল হক মাসুৃম, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সালাম আজাদ, ১ম যুগ্ম আহ্বায়ক মাসুম আহমদ চৌধুরী, তারেক আহমদ, মোগলাবাজার থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রুহুল আমিন, রাজু আহমদ, সদস্য সেলু মিয়া, আব্দুস শুকুর, জুয়েল আহমদ, নোমান আহমদ।

এছাড়াও কামাল আহমদ, বুলন মিয়া, মনির আহমদ, ওমর ইবনে মামুন আরাফাত, আজাদ আহমেদ, আজিজুর রহমান খালেদ, ইসমাইল হোসেন,শাহিন শাহ, জাফরুল সহ মহানগর ও থানা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সিলেট সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মঈন আহমদের দলীয় পদে অব্যাহতি বহাল

সিলেট সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মঈন আহমদের দলীয় পদে অব্যাহতি বহাল

দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেট সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মঈন আহমদের দলীয় পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত

সওদাগরটুলা সমাজ কল্যাণ সংস্থার নির্বাচন সম্পন্ন

সওদাগরটুলা সমাজ কল্যাণ সংস্থার নির্বাচন সম্পন্ন

উৎসবমুখর পরিবেশে সিলেটের সওদাগরটুলা সমাজ কল্যাণ সংস্থার নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে দুটি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং বাকি আটটি পদে

সিটি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬-এর ফলাফল প্রকাশ, বৃত্তি পেল ৯৭ শিক্ষার্থী

সিটি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬-এর ফলাফল প্রকাশ, বৃত্তি পেল ৯৭ শিক্ষার্থী

সিটি আদর্শ ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত সিটি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে জেলা ও মহানগর যুবদলের সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে জেলা ও মহানগর যুবদলের সমাবেশ ও মিছিল

সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের

শিক্ষকের কর্মময় জীবন শিক্ষার্থীদের মাঝে স্মরণীয় হয়ে থাকে: প্রফেসর মোহাম্মদ শাহজাহান কবীর

শিক্ষকের কর্মময় জীবন শিক্ষার্থীদের মাঝে স্মরণীয় হয়ে থাকে: প্রফেসর মোহাম্মদ শাহজাহান কবীর

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের সচিব প্রফেসর মোহাম্মদ শাহজাহান কবীর বলেছেন, একজন আদর্শ শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই দেন না,

এমপি মালিকের বাসভবনে পেট্রোলবোমা নিক্ষেপের প্রতিবাদে দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

এমপি মালিকের বাসভবনে পেট্রোলবোমা নিক্ষেপের প্রতিবাদে দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এম. এ. মালিক এর বাসভবনে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

১৭ বছর রাজপথে লড়াই করেছি, ভুয়া খবরে আমরা ভীত নই: লিটন আহমদ

১৭ বছর রাজপথে লড়াই করেছি, ভুয়া খবরে আমরা ভীত নই: লিটন আহমদ

ফ্যাসিস্ট নেত্রীর ফিরে আসার বিষয়ে ছড়িয়ে পড়া ভুয়া খবরে যারা এখনই ভীতসন্ত্রস্ত হয়ে পড়ছেন, বিগত ১৭ বছর রাজপথে তাদের অনেককেই

সোমবার সিলেট মহানগরের ৬ থানায় যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

সোমবার সিলেট মহানগরের ৬ থানায় যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

‎কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) সিলেট মহানগর যুবদলের আওতাধীন ছয়টি থানা ইউনিটে ফ্যাসিবাদবিরোধী প্রতিবাদ মিছিল ও সমাবেশ