editor
প্রকাশিত: 11:32 AM, November 29, 2026
ফ্যাসিস্ট নেত্রীর ফিরে আসার বিষয়ে ছড়িয়ে পড়া ভুয়া খবরে যারা এখনই ভীতসন্ত্রস্ত হয়ে পড়ছেন, বিগত ১৭ বছর রাজপথে তাদের অনেককেই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দেখা যায়নি বলে মন্তব্য করেছেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লিটন আহমদ।
তিনি বলেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে গড়ে ওঠা সুবিধাবাদী হাইব্রিড ও দুর্নীতিবাজরাই আজ বেশি আতঙ্কিত। অথচ দীর্ঘ ১৭ বছর ধরে যারা রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম করেছেন, নানা প্রতিকূলতা মোকাবিলা করেছেন, তাদের মধ্যে কোনো ভয় বা আতঙ্ক নেই।
লিটন আহমদ বলেন, “আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। বিগত ১৭ বছর ধরে গুম, খুন, গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হয়েও তৃণমূলের নেতা-কর্মীরা রাজপথ ছাড়েননি। জীবন-মৃত্যুর ঝুঁকি উপেক্ষা করে আমরা আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছি। তাই কোনো ভুয়া খবর কিংবা গুজবে আমরা ভীত নই।” তিনি আরও বলেন, রাজপথে ফ্যাসিবাদ ও আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সাহস তৃণমূলের নেতা-কর্মীদের রয়েছে। দুঃসময়ে যারা আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন, তাদের মনোবল এখনো অটুট।
লিটন আহমদ বলেন, “যারা দুঃসময়ে রাজপথে ছিলেন না, তাদের মধ্যে আতঙ্ক থাকতে পারে। কিন্তু যারা দীর্ঘ ১৭ বছর ধরে ত্যাগ-তিতিক্ষা স্বীকার করে আন্দোলন করেছেন, তাদের সাহস ও অভিজ্ঞতা কোনো পরিস্থিতিতেই হারিয়ে যাওয়ার নয়।” তিনি আরও বলেন, রাজনৈতিক সংকট ও গুজবের সময়ে বিভ্রান্ত না হয়ে ধৈর্য, সাহস ও সচেতনতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। একই সঙ্গে দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে ত্যাগ স্বীকারকারী তৃণমূলের নেতা-কর্মীদের যথাযথ মূল্যায়ন করতে হবে।
দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেট সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মঈন আহমদের দলীয় পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত
উৎসবমুখর পরিবেশে সিলেটের সওদাগরটুলা সমাজ কল্যাণ সংস্থার নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে দুটি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং বাকি আটটি পদে
সিটি আদর্শ ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত সিটি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত
সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের সচিব প্রফেসর মোহাম্মদ শাহজাহান কবীর বলেছেন, একজন আদর্শ শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই দেন না,
সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এম. এ. মালিক এর বাসভবনে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
ফ্যাসিস্ট নেত্রীর ফিরে আসার বিষয়ে ছড়িয়ে পড়া ভুয়া খবরে যারা এখনই ভীতসন্ত্রস্ত হয়ে পড়ছেন, বিগত ১৭ বছর রাজপথে তাদের অনেককেই
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) সিলেট মহানগর যুবদলের আওতাধীন ছয়টি থানা ইউনিটে ফ্যাসিবাদবিরোধী প্রতিবাদ মিছিল ও সমাবেশ