editor
প্রকাশিত: 6:22 PM, November 29, 2026
সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) বিকেলে নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারী মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদের সভাপতিত্বে এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের যৌথ পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক মাহফুজুর রহমান মাহফুজ।
প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান মাহফুজ বলেন, দেশকে অস্থিতিশীল করতে একটি মহল পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের পথ বেছে নিয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় আজ যুবদল রাজপথে থেকে সকল ষড়যন্ত্র ও নৈরাজ্যের দাঁতভাঙ্গা জবাব দেবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় যুবদলের নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবে।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশে ভীতিকর পরিবেশ তৈরির অপচেষ্টা চলছে। কিন্তু সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ও সজাগ রয়েছে। যেকোনো মূল্যে জনগণের অধিকার ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় আমরা রাজপথে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ মকসুদ আহমদ বলেন, যুবদল সবসময় অন্যায়, অবিচার ও নৈরাজ্যের বিরুদ্ধে আপসহীন। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে যারা দেশকে পিছিয়ে নিতে চায়, তাদের বিরুদ্ধে সিলেট জেলা ও মহানগর যুবদল সর্বদা সোচ্চার। আজকের এই বিশাল সমাবেশ ও মিছিল প্রমাণ করে, গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ে যুবদলের নেতাকর্মীরা বিন্দুমাত্র পিছপা হবে না।
সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার এর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, সিলেট জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কয়েস আহমদ মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক স্বপন, জেলা যুবদলের সহ সভাপতি মকসুদুল করিম নুহেল,জেলা যুবদলের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল, মহানগর যুবদল ১ম যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহেদি প্রিন্স, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ।
সমাবেশ ও মিছিলে সিলেট জেলা ও মহানগর যুবদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ জেলার ১৩টি উপজেলা, ৫টি পৌরসভা, ৬টি থানা এবং মহানগরের ৪২টি ওয়ার্ড যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে নেতৃবৃন্দের নেতৃত্বে একটি বিশাল মিছিল রেজিস্ট্রারী মাঠ থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা ও মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেট সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মঈন আহমদের দলীয় পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত
উৎসবমুখর পরিবেশে সিলেটের সওদাগরটুলা সমাজ কল্যাণ সংস্থার নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে দুটি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং বাকি আটটি পদে
সিটি আদর্শ ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত সিটি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত
সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের সচিব প্রফেসর মোহাম্মদ শাহজাহান কবীর বলেছেন, একজন আদর্শ শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই দেন না,
সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এম. এ. মালিক এর বাসভবনে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
ফ্যাসিস্ট নেত্রীর ফিরে আসার বিষয়ে ছড়িয়ে পড়া ভুয়া খবরে যারা এখনই ভীতসন্ত্রস্ত হয়ে পড়ছেন, বিগত ১৭ বছর রাজপথে তাদের অনেককেই
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) সিলেট মহানগর যুবদলের আওতাধীন ছয়টি থানা ইউনিটে ফ্যাসিবাদবিরোধী প্রতিবাদ মিছিল ও সমাবেশ