editor

প্রকাশিত: 3:17 PM, December 8, 2020

মহামিলনে আটকে আছে দুটি মাছি!

মহামিলনে আটকে আছে দুটি মাছি!

3

অনলাইন ডেস্ক ::

কবি শহীদ কাদরী তাঁর ‘সঙ্গতি’ কবিতায় লিখেছেন—

প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিক-ই কিন্তু শান্তি পাবে না, পাবে না, পাবে না।

5

কী বিস্ময়কর ব্যাপার, বিজ্ঞানীরা এমন একজোড়া মাছি প্রেমিক-প্রেমিকার সন্ধান পেয়েছেন যারা চার কোটি বছর ধরে মিলিত আছে। পৃথিবীর কোনো শক্তি তাদের সেই মিলনকে থামাতে পারেনি। প্রশ্ন হলো, শরীরের সঙ্গে শরীরের মহামিলনে একসঙ্গে চার কোটি বছর কাটিয়ে দেওয়া কি সম্ভব? সম্প্রতি কিছু জীবাশ্ম বিজ্ঞানী দক্ষিণ অস্ট্রেলিয়ার জীবাশ্ম নিয়ে কাজ করছিলেন। জায়গাটি অস্ট্রেলিয়ার অটওয়ে অববাহিকায় গন্ডোয়ানা সুপারকন্টিনেন্টের দক্ষিণ অংশে।

সায়েন্স এলার্ট জার্নাল থেকে জানা যায়, জীবাশ্ম অনুসন্ধানে বিজ্ঞানীরা হঠাত্ই অদ্ভুত একটি স্ফটিক খুঁজে পান। গবেষণাগারে স্ফটিকটি পরিষ্কার করার পর তাঁরা অবাক হয়ে যান—দেখতে পান একজোড়া মাছি একে অপরের সঙ্গে লেপটে রয়েছে। ঐ মাছি দুটি ডলিকোপোডিডে প্রজাতির সাধারণ মাছির তুলনায় এদের পা বেশ লম্বা। মিলনরত অবস্থায় গাছ থেকে বের হওয়া আঠালো রসে চাপা পড়ে তাদের মৃত্যু হয় বলে ধারণা করছেন বিজ্ঞানীরা।

মেলবোর্নের মোনাশ বিশ্ববিদ্যালয়ের জীবাশ্মবিদ জেফ্রি স্টিলওয়েল জানিয়েছেন, গাছ থেকে রস বেরিয়ে তা জমে স্ফটিক তৈরি হয়। প্রায় চার কোটি বছর আগে সেরকমই গাছের রসে আটকে যায় মাছি দুটি। তার ওপর আরো রস জমে স্ফটিকটি বড় আকার ধারণ করে। যার ফলে স্ফটিকের মধ্যে মাছি দুটি অবিকৃত অবস্থায় রয়ে গেছে। স্টিলওয়েল জানিয়েছেন, অণুবীক্ষণ যন্ত্র দিয়ে পরীক্ষা করতে গিয়ে তিনি দেখেন, মাছি দুটি একে-অপরের সঙ্গে লেপটে রয়েছে। ভালো করে দেখতে গিয়ে বোঝেন মিলনরত অবস্থায় গাছের রসে সমাধি ঘটে তাদের

তবে জীবিত অবস্থায় মাছি দুটির মধ্যে মিলন ঘটেছিল কি না সেই ব্যাপারে শতভাগ নিশ্চিত নন বিজ্ঞানীরা। এমনও হতে পারে, একসঙ্গে এমনভাবে রসে চাপা পড়ে মাছি দুটি, যা দেখলে মনে হচ্ছে তারা মিলনরত ছিল। এই বিষয়টিকে বিজ্ঞানীরা ‘ফ্রোজেন বিহেভিয়ার’ বলে থাকেন।

5

ইউনিভার্সিটি অব উইসকনসিনের জীবাশ্মবিদ ভিক্টোরিয়া ম্যাকয়ও-র মতে, হতে পারে প্রথমে একটি মাছি গাছের রসে আটকে যায়। উত্সাহবশে সেই অবস্থায় তার সঙ্গে মিলিত হতে গিয়ে দ্বিতীয় মাছিটিরও একই অবস্থা হয়। তারপর চার কোটি বছর ধরে ওভাবেই প্রকৃতির মধ্যে জীবাশ্ম হয়ে টিকে আছে।

7

S/H-(Sultana-3)

1

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

4 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

1 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

8 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

3 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

1 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

7 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

5 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

2 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা

1
2