admin
প্রকাশিত: 12:49 PM, December 8, 2020
ওয়াসিকা রহমান
আচ্ছা লেখা পড়া কি? আমরা কেনো লেখা পড়া করি? লেখা পড়া আসলো কোথা থেকে? কে আবিষ্কার করলো এটা? কেনোই বা আবিষ্কার করা হলো লেখা পড়াকে? এই সকল প্রশ্ন সব সময়ই আমার মাথায় ঘুরতে থাকে। আমরা যারা শিক্ষার্থী, সুযোগ পেলেই এই প্রশ্নগুলি একে অপরকে জিজ্ঞেস করি, কিন্তু ঠিক ঠাক উত্তর দিতে অধিকাংশই ব্যর্থ। দুই একজনের জবাবে আশার বাতি জ্বলে উঠলেও প্রশ্নকর্তার মাথায় সেটা ৫-৬ সেকেন্ডের বেশি টিকে না। হিজিবিজি ওয়ারল্যাস কানেকশনগুলোই যেন শূন্য গোয়ালে দুষ্ট গরুর অভাব পূরণ করে। কারণ একটাই, এক এক জনের কাছে পড়ালেখার সংজ্ঞাটা এক এক রকম ; তাই উত্তরগুলোতেও অর্ধ কিংবা পূর্ণমাত্রার হেরফের পরিলক্ষিত হয়। যাহোক, লেখার বিশ্লেষণ আগাগোড়া না বুঝলেও পড়া বলতে আমি কোনো অক্ষর অথবা বর্ণগুচ্ছ মুখ দিয়ে উচ্চারণ অথবা মনে মনে গুনগুন করাকেই বুঝি।
অর্থ বুঝি বা না বুঝি, চলমান ১৪২৭ বঙ্গাব্দে দাঁড়িয়ে আমার লেখা পড়ার মুখ্য কারণ- লিখে পড়ে চাকরি করা। যদিও এর মূল উদ্দেশ্য কিছুটা সস্তা। কারো কারো ভাষায় নিজেদের সভ্য কিংবা জ্ঞানী হিসেবে পরিচয় দেয়া। নিজেকে ভালো মানুষ, সর্বোপরি জীবনকে সঠিকভাবে চালানোর জন্য যেই জ্ঞানের প্রয়োজন হয় সেটুকুতেই তুষ্ট লেখাপড়া। আমি তবে কিসে তুষ্ট? চাকরিতে? নাকি জ্ঞানের রশ্মিতে প্রস্ফুটিত ব্যক্তিত্বে আমি তুষ্ট? তুষ্টির জায়গাটা খুঁজে দেখা প্রয়োজন। হয়তো সেটি চাকরির স্থলে মানুষের সাইনবোর্ড ঝুলাবে। লোকে বলবে- জ্ঞানের আলোয় আলোকিত ব্যক্তিত্ব।
1 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।
6 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
4 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার
4 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,
3 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক
5 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে
6 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর
6 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা