editor
প্রকাশিত: 9:59 PM, August 3, 2023
বড়লেখায় প্রকৌশলী সাইফুর রহমান (২৭) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি জলিল উদ্দিন তিন বছর আত্মগোপনে থাকার পর অবশেষে গ্রেফতার হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই’র এসআই হাসানুজ্জামান বুধবার ভোরে বিয়ানীবাজারের উত্তর আখা খাজনা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছেন।
বৃহস্পতিবার দুপুরে বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে তদন্ত কর্মকর্তা রিমান্ড চাইলে আদালত আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। জলিল উদ্দিন উপজেলার বর্নি ইউনিয়নের আহমদপুর গ্রামের মৃত মস্তাব আলী।
জানা গেছে, ২০২০ সালের ৩০ জুলাই ঈদুল আজহা উপলক্ষে সদ্য ডিপ্লোমা পাশ প্রকৌশলী সাইফুর রহমান সিলেট থেকে বড়লেখার সৎপুর গ্রামে পুরান বাড়িতে যান। রাতের খাবার শেষে প্রতিবেশি কামাল উদ্দিন জরুরি কাজের কথা বলে ফোন দিয়ে সাইফুরকে তার সাথে দেখা করতে বললে রাতেই সে (সাইফুর) বাড়ি থেকে বেরিয়ে যায়। পরদিন সকালে অপর প্রতিবেশি জয়নাল উদ্দিন প্রচারণা চালায় সাইফুরকে সাপে কেটেছে। বাইরে তালা দেওয়া পরিত্যক্ত ঘর থেকে মরদেহ উদ্ধার, মৃতদেহের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন ও জয়নাল উদ্দিন গংদের অসংলগ্ন কথাবার্তায় নিহতের স্বজনদের সন্দেহ হয়। রহস্যজনক এই মৃত্যুর ঘটনায় নিহতের ভাই এমদাদুর রহমান ওই বছরের ২৬ অক্টোবর জয়নাল উদ্দিন, কামাল উদ্দিন ও জলিল উদ্দিনের নাম উল্লেখ ও অজ্ঞাত কয়েক জনকে আসামি করে থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই’র এসআই হাসানুজ্জামান জানান, প্রায় ৩ বছর ধরে এজাহারনামীয় আসামি দেশের বিভিন্ন জেলায় আত্মগোপনে ছিল। তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত হয়ে বুধবার ভোরে তাকে বিয়ানীবাজার এলাকা থেকে গ্রেফতার করেন। বৃহস্পতিবার আদালতে সোপর্দ করে রিমান্ড চাইলে বিজ্ঞ আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেট সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মঈন আহমদের দলীয় পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত
উৎসবমুখর পরিবেশে সিলেটের সওদাগরটুলা সমাজ কল্যাণ সংস্থার নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে দুটি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং বাকি আটটি পদে
সিটি আদর্শ ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত সিটি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত
সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের সচিব প্রফেসর মোহাম্মদ শাহজাহান কবীর বলেছেন, একজন আদর্শ শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই দেন না,
সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এম. এ. মালিক এর বাসভবনে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
ফ্যাসিস্ট নেত্রীর ফিরে আসার বিষয়ে ছড়িয়ে পড়া ভুয়া খবরে যারা এখনই ভীতসন্ত্রস্ত হয়ে পড়ছেন, বিগত ১৭ বছর রাজপথে তাদের অনেককেই
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) সিলেট মহানগর যুবদলের আওতাধীন ছয়টি থানা ইউনিটে ফ্যাসিবাদবিরোধী প্রতিবাদ মিছিল ও সমাবেশ