editor

প্রকাশিত: 2:26 PM, September 5, 2023

জুড়ীতে ফের উন্মাদ হাতির আক্রমণে প্রাণ গেল মাহুতের

জুড়ীতে ফের উন্মাদ হাতির আক্রমণে প্রাণ গেল মাহুতের

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় উন্মাদ হাতিকে নিয়ন্ত্রণে আনতে গিয়ে সেই উন্মাদ হাতির আক্রমণে এক মাহুতের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৫টায় উপজেলার সাগরনাল ইউনিয়নের বাঁশমহালের ভেতরে এ ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজারে সদর হাসপাতালে প্রেরণ করা হবে। নিহত মাহুতের নাম গোলাম মোস্তফা (৪৫)।

তিনি জয়পুরহাটের বাসিন্দা মৃত ইয়াকুব আলীর ছেলে। এর আগে চলতি বছরের ৭ মে উপজেলার ফুলতলা ইউনিয়নের চুঙ্গাবাড়ী এলাকায় উন্মাদ হাতি আনতে গিয়ে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্টিউলি গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে রাসেল মিয়া (৪০) নামের এক মাহুতের মৃত্যু হয়। সেই হাতিটিরও মালিক সাবেক ইউপি চেয়ারম্যান এম এ রহমান আতিক।

জানা যায়, কুলাউড়ার কর্মধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ রহমান আতিকের মালিকানাধীন কয়েকটি হাতি রয়েছে।

হাতিগুলো হারারগজ ও সাগরনাল পাহাড়ে বিচরণ করে। এর মধ্যে এই উন্মাদ হাতিটি এক মাস ধরে পাহাড়ের ভেতরে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সোমবার বিকেলে মাহুত গোলাম মোস্তফাসহ আরো পাঁচ-ছয়জন মাহুত উন্মাদ হাতিটি নিয়ন্ত্রণে আনতে সাগরনাল বিটের বাঁশমহালের ভেতরে প্রবেশ করেন। এসময় উন্মাদ হাতিটি মাহুত গোলাম মোস্তফাকে আঘাত করলে তিনি ঘটনাস্থলে মারা যান।

সাগরনাল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য প্রদীপ যাদব বলেন, ‘এক সপ্তাহ ধরে এই উন্মাদ হাতিটি পাহাড়ের ভেতর থেকে লোকালয়ে এসে অনেক কৃষকের ফসলাদি নষ্ট করেছে। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জেনে হাতির মালিককে অবগত করি।’

হাতির মালিক ও কুলাউড়ার কর্মধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ রহমান আতিক বলেন, ‘মাহুত গোলাম মোস্তফা দীর্ঘ ৮-১০ বছর থেকে আমার মালিকানাধীন হাতির মাহুত (পরিচালক) হিসেবে কাজ করছেন। সোমবার তিনিসহ ছয়জন মাহুত হাতি আনতে গিয়ে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় হাতির আক্রমণে মাহুত মারা যান। নিহত ব্যক্তির পরিবারকে মানবিক দৃষ্টিকোণ থেকে আর্থিক সহযোগিতা করা হবে।

জুড়ী থানার পুলিশ পরিদর্শক হুমায়ুন কবীর বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হবে। এ বিষয়ে নিহতের পরিবার থানায় অভিযোগ দিলে হাতির মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

জুড়ী রেঞ্জ কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, ‘বিষয়টি জেনেছি। বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়েছে।’

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সিলেট সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মঈন আহমদের দলীয় পদে অব্যাহতি বহাল

সিলেট সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মঈন আহমদের দলীয় পদে অব্যাহতি বহাল

দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেট সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মঈন আহমদের দলীয় পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত

সওদাগরটুলা সমাজ কল্যাণ সংস্থার নির্বাচন সম্পন্ন

সওদাগরটুলা সমাজ কল্যাণ সংস্থার নির্বাচন সম্পন্ন

উৎসবমুখর পরিবেশে সিলেটের সওদাগরটুলা সমাজ কল্যাণ সংস্থার নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে দুটি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং বাকি আটটি পদে

সিটি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬-এর ফলাফল প্রকাশ, বৃত্তি পেল ৯৭ শিক্ষার্থী

সিটি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬-এর ফলাফল প্রকাশ, বৃত্তি পেল ৯৭ শিক্ষার্থী

সিটি আদর্শ ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত সিটি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে জেলা ও মহানগর যুবদলের সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে জেলা ও মহানগর যুবদলের সমাবেশ ও মিছিল

সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের

শিক্ষকের কর্মময় জীবন শিক্ষার্থীদের মাঝে স্মরণীয় হয়ে থাকে: প্রফেসর মোহাম্মদ শাহজাহান কবীর

শিক্ষকের কর্মময় জীবন শিক্ষার্থীদের মাঝে স্মরণীয় হয়ে থাকে: প্রফেসর মোহাম্মদ শাহজাহান কবীর

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের সচিব প্রফেসর মোহাম্মদ শাহজাহান কবীর বলেছেন, একজন আদর্শ শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই দেন না,

এমপি মালিকের বাসভবনে পেট্রোলবোমা নিক্ষেপের প্রতিবাদে দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

এমপি মালিকের বাসভবনে পেট্রোলবোমা নিক্ষেপের প্রতিবাদে দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এম. এ. মালিক এর বাসভবনে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

১৭ বছর রাজপথে লড়াই করেছি, ভুয়া খবরে আমরা ভীত নই: লিটন আহমদ

১৭ বছর রাজপথে লড়াই করেছি, ভুয়া খবরে আমরা ভীত নই: লিটন আহমদ

ফ্যাসিস্ট নেত্রীর ফিরে আসার বিষয়ে ছড়িয়ে পড়া ভুয়া খবরে যারা এখনই ভীতসন্ত্রস্ত হয়ে পড়ছেন, বিগত ১৭ বছর রাজপথে তাদের অনেককেই

সোমবার সিলেট মহানগরের ৬ থানায় যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

সোমবার সিলেট মহানগরের ৬ থানায় যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

‎কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) সিলেট মহানগর যুবদলের আওতাধীন ছয়টি থানা ইউনিটে ফ্যাসিবাদবিরোধী প্রতিবাদ মিছিল ও সমাবেশ