editor
প্রকাশিত: 11:37 AM, September 17, 2023
ডিএসএস ডেস্ক :: স্কুলশিক্ষক স্বামীর সঙ্গে এক নারী সহকর্মীর সম্পর্ক আছে, সন্দেহ স্ত্রীর। বিষয়টি নিয়ে নিয়মিত দাম্পত্য কলহ চলতে থাকে। ঝগড়া যখন চূড়ান্ত পর্যায়ে, তখন স্ত্রীকে শান্ত করতে একদিন নারী সহকর্মীকে অ্যাফিডেভিট করে তালাক দেন ওই শিক্ষক। এটি জানতে পেরে ভুক্তভোগী নারী তাঁর পুরুষ সহকর্মীর বিরুদ্ধে আদালতে একটি মামলা করেছেন। তাঁর অভিযোগ, ওই শিক্ষকের সঙ্গে তাঁর বিয়েই হয়নি।
ঘটনাটি হবিগঞ্জ সদর উপজেলার। ভুক্তভোগী নারী ও ‘তালাক’ দেওয়া ব্যক্তি উপজেলার একটি বিদ্যালয়ের শিক্ষক।
পুলিশ জানায়, কয়েক মাস আগে স্কুলশিক্ষক আদালতে তাঁর নারী সহকর্মীকে তালাক দেওয়া-সংক্রান্ত একটি অ্যাফিডেভিট করেন। কিন্তু বিয়ে না করেও তালাক দেওয়ার ঘটনার সত্যতা পেয়ে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ।
এদিকে অ্যাফিডেভিটের বিষয়টি জানতে পেরে ওই নারী তার পুরুষ সহকর্মীর বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন। আদালত অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করতে হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশকে নির্দেশনা দেন। ওই মামলায় গত বৃহস্পতিবার রাতে ওই স্কুলশিক্ষককে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার শিক্ষকের স্ত্রী ও দুই সন্তান আছে। অন্যদিকে আদালতে মামলা করা নারী শিক্ষক বিধবা এবং তাঁর একটি মেয়ে আছে।
জানতে চাইলে সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. বদিউজ্জামান বলেন, বিয়ে না করেও তালাক দেওয়ার ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ওই শিক্ষকের সঙ্গে শিক্ষিকার বিয়েই হয়নি। স্ত্রীর সন্দেহ দূর করতেই ওই স্কুলশিক্ষক অ্যাফিডেভিট করেন।
এস এ
দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেট সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মঈন আহমদের দলীয় পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত
উৎসবমুখর পরিবেশে সিলেটের সওদাগরটুলা সমাজ কল্যাণ সংস্থার নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে দুটি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং বাকি আটটি পদে
সিটি আদর্শ ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত সিটি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত
সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের সচিব প্রফেসর মোহাম্মদ শাহজাহান কবীর বলেছেন, একজন আদর্শ শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই দেন না,
সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এম. এ. মালিক এর বাসভবনে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
ফ্যাসিস্ট নেত্রীর ফিরে আসার বিষয়ে ছড়িয়ে পড়া ভুয়া খবরে যারা এখনই ভীতসন্ত্রস্ত হয়ে পড়ছেন, বিগত ১৭ বছর রাজপথে তাদের অনেককেই
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) সিলেট মহানগর যুবদলের আওতাধীন ছয়টি থানা ইউনিটে ফ্যাসিবাদবিরোধী প্রতিবাদ মিছিল ও সমাবেশ