editor

প্রকাশিত: 7:57 PM, September 25, 2023

মধুবনের মিষ্টি খেয়ে অসুস্থ ৫, লাখ টাকা জরিমানা

মধুবনের মিষ্টি খেয়ে অসুস্থ ৫, লাখ টাকা জরিমানা

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়ার পৌরশহরে অবস্থিত মধুবনের পঁচা-বাসি মিষ্টি খেয়ে অসুস্থ হয়ে পড়েন যুক্তরাজ্য প্রবাসীসহ ৫ জন ক্রেতা।

বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করলে সহকারি কমিশনার (ভূমি) মো. মেহেদি হাসান ও খাদ্য নিরাপত্তা অধিদপ্তর মৌলভীবাজার কাযালয়ের কর্মকর্তা সৌরভ রায় সরেজমিনে সেই প্রতিষ্ঠানে গিয়ে পঁচা-বাসি মিষ্টি বিক্রির সত্যতা পান। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মধুবনের বিক্রির জন্য পঁচা-বাসি মিষ্টি জব্দ ও এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

ভ্রাম্যমাণ আদালত ও ভূক্তভোগী সূত্রে জানা যায়, কুলাউড়া পৌর শহরের বাসিন্দা আশরাফুল ইসলাম খান হিরোসহ তার যুক্তরাজ্য প্রবাসী স্বজন রোববার মাওলানা জুবায়ের আহমদের মালিকানাধীন প্রতিষ্ঠান মধুবন থেকে সন্দেশ ক্রয় করেন। পরে সেটি খেয়ে তিনিসহ ৫জন সাথে সাথে পেটের পীড়ায় অসুস্থ হয়ে পড়েন।

বিষয়টি আশরাফুল ইসলাম খান উপজেলা প্রশাসনকে অবহিত করেন। পরে সোমবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদি হাসান ও খাদ্য নিরাপত্তা অধিদপ্তর মৌলভীবাজার কাযালয়ের কর্মকর্তা সৌরভ রায় ওই প্রতিষ্ঠানে গিয়ে পঁচা-বাসি মিষ্টি বিক্রির জন্য রাখা হয়েছে দেখতে পান। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পঁচা মিষ্টি জব্দ করে নষ্ট করেন এবং মধুবনের কুলাউড়া শাখার ব্যবস্থাপক দিলদার উদ্দিনকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়। এসময় কুলাউড়া থানা পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদি হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সত্যতা নিশ্চিত করে জানান, মুধবন কুলাউড়া শাখার সন্দেশ খেয়ে ৫ জন অসুস্থ ভুক্তভোগীদের এমন অভিযোগ পেয়ে সরেজমিনে সেখানে যাই। সেখানে বিক্রির জন্য রাখা কয়েক কেজি মিষ্টি ও সন্দেশ বাসি পাই। সেগুলো জব্দ করে ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে ১ লাখ টাকা জরিমানা করি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সিলেট সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মঈন আহমদের দলীয় পদে অব্যাহতি বহাল

সিলেট সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মঈন আহমদের দলীয় পদে অব্যাহতি বহাল

দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেট সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মঈন আহমদের দলীয় পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত

সওদাগরটুলা সমাজ কল্যাণ সংস্থার নির্বাচন সম্পন্ন

সওদাগরটুলা সমাজ কল্যাণ সংস্থার নির্বাচন সম্পন্ন

উৎসবমুখর পরিবেশে সিলেটের সওদাগরটুলা সমাজ কল্যাণ সংস্থার নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে দুটি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং বাকি আটটি পদে

সিটি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬-এর ফলাফল প্রকাশ, বৃত্তি পেল ৯৭ শিক্ষার্থী

সিটি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬-এর ফলাফল প্রকাশ, বৃত্তি পেল ৯৭ শিক্ষার্থী

সিটি আদর্শ ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত সিটি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে জেলা ও মহানগর যুবদলের সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে জেলা ও মহানগর যুবদলের সমাবেশ ও মিছিল

সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের

শিক্ষকের কর্মময় জীবন শিক্ষার্থীদের মাঝে স্মরণীয় হয়ে থাকে: প্রফেসর মোহাম্মদ শাহজাহান কবীর

শিক্ষকের কর্মময় জীবন শিক্ষার্থীদের মাঝে স্মরণীয় হয়ে থাকে: প্রফেসর মোহাম্মদ শাহজাহান কবীর

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের সচিব প্রফেসর মোহাম্মদ শাহজাহান কবীর বলেছেন, একজন আদর্শ শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই দেন না,

এমপি মালিকের বাসভবনে পেট্রোলবোমা নিক্ষেপের প্রতিবাদে দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

এমপি মালিকের বাসভবনে পেট্রোলবোমা নিক্ষেপের প্রতিবাদে দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এম. এ. মালিক এর বাসভবনে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

১৭ বছর রাজপথে লড়াই করেছি, ভুয়া খবরে আমরা ভীত নই: লিটন আহমদ

১৭ বছর রাজপথে লড়াই করেছি, ভুয়া খবরে আমরা ভীত নই: লিটন আহমদ

ফ্যাসিস্ট নেত্রীর ফিরে আসার বিষয়ে ছড়িয়ে পড়া ভুয়া খবরে যারা এখনই ভীতসন্ত্রস্ত হয়ে পড়ছেন, বিগত ১৭ বছর রাজপথে তাদের অনেককেই

সোমবার সিলেট মহানগরের ৬ থানায় যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

সোমবার সিলেট মহানগরের ৬ থানায় যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

‎কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) সিলেট মহানগর যুবদলের আওতাধীন ছয়টি থানা ইউনিটে ফ্যাসিবাদবিরোধী প্রতিবাদ মিছিল ও সমাবেশ