editor

প্রকাশিত: 4:00 PM, January 1, 2024

ভালো শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তুলছেন শিক্ষকরা: আবু আহমদ সিদ্দীকী এনডিসি

দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব

ভালো শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তুলছেন শিক্ষকরা: আবু আহমদ সিদ্দীকী এনডিসি

2

সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্তি সচিব) আবু আহমদ সিদ্দীকী এনডিসি বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিচ্ছেন। শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

6

তিনি আরো বলেন, নতুন বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দ-উল্লাসে মেতে উঠে। স্কুল থেকে নতুন বই পেয়ে নতুন বইয়ের ঘ্রাণ নিয়ে হাসিমুখে বাসায় যায় তারা। শিক্ষকরা শিক্ষার্থীদের ভালো শিক্ষা দিয়ে যাচ্ছেন। তাদেরকে শিক্ষার মাধ্যমে ভালো মানুষ হিসেবে গড়ে তুলছেন। ছাত্র হিসেবে আমরা অকৃতজ্ঞ। আমরা শিক্ষকদেরকে তাদের প্রাপ্য সম্মান দিতে পারছি না। শিক্ষার্থীদের মাঝে বই তুলে দিতে পেরে শিক্ষকরা আজ গর্বিত। তিনি এ ধরনের সুন্দর একটি আয়োজন করায় স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং অভিভাবকদের সচেতন হয়ে শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে পাঠানো জন্য আহবান জানান।

তিনি সোমবার (১লা জানুয়ারি) বই বিতরণ উৎসব ২০২৪ উপলক্ষে সিলেট নগরীর বন্দর বাজারস্থ দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগ সিলেট এর আয়োজনে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বেলুন উড়িয়ে বই উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।

7

সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারি শিক্ষক মৌসুমী মহারত্ন এবং রীতা রানী তালাকদুর এর যৌথ সঞ্চালনায় বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ, প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগের বিভাগীয় উপ-পরিচালক মো. জালাল উদ্দিন, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হোসাইন মো. আল জুনায়েদ, জেলা শিক্ষা অফিসার শাখাওয়াত এরশেদ।

1

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা অফিসার রুহুল আমিন, এডিপিইও মারুফ আহমদ চৌধুরী, ইউইও আব্দুল জলিল তালুকদার, এইউইও কাজী জাফর আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর ছয়ফুল অমিন বাকের, দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেগুপ্তা কানিছ আক্তার, শিপ্রা রানী নাথ, লাকী রানী দে, স্বর্ণালী দাস, তৃপ্তি রানী দাস, বিপ্লব মোদক, বিভা মজুমদার, সুদীপ্ত দত্ত চৌধুরী, এসএমসি কানু লাল পাল প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেওলায়াত করেন বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী নাসিম হোসেন নিহাত। গীতা পাঠ করেন কণিষ্ক দাস। এছাড়াও এসএমসি ও পিটিএ সদস্যবৃন্দ ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

3

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

7 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

5 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

8 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

2 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

6 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

5 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

7 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

5 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে

1
7