editor
প্রকাশিত: 2:06 PM, December 1, 2020
অনলাইন ডেস্ক:
অভিনয় জগৎ থেকে রাজনীতির ময়দানে আসা নতুন ঘটনা নয়। বিশেষ করে টলিপাড়ার ক্ষেত্রে। একদিকে যেমন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে অভিনয়ের পাশাপাশি সাংসদ হওয়ার দায়িত্ব পালন করছেন দেব, নুসরাত জাহান, মিমি চক্রবর্তী, অন্যদিকে বিজেপিতে যোগ দিয়ে পুরদস্তুর রাজনীতির ময়দানে রূপা গঙ্গোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়, কাঞ্চনা মৈত্ররা। এই তালিকায় এবার অভিনেতা জিতের নাম যুক্ত হতে চলেছে? গতকাল ৪২তম জন্মদিনে সেই প্রশ্নের উত্তর দিলেন বাংলার তারকা। নিজের জন্মদিনে ইনস্টাগ্রামে লাইভ চ্যাট সেশন করেছিলেন জিত। অনেকেই প্রিয় তারকাকে শুভেচ্ছা জানান। তাদের মধ্যেই এক অনুরাগী জানতে চান, রাজনীতিতে কি যোগ দিচ্ছেন অভিনেতা? এই প্রশ্নের উত্তর দিতে গিয়েই জিত বলেন, আমি জানি না। রাজনীতি সম্পর্কে আমার তেমন কোনও জ্ঞান নেই।তবে আমি ভাগ্যে বিশ্বাস করি। যদি ভাগ্যে তেমন কিছু থাকে তাহলে আলাদা বিষয়। কিন্তু এখনও পর্যন্ত তেমন কোনও পরিকল্পনা নেই। লাইভ আড্ডায় অনুরাগীদের আরও প্রশ্নের উত্তর দেন জিত। নিজের প্রথম বাংলা সিনেমা ‘সাথী’র অডিশনের স্মৃতি-কথা শোনান। জানান পরিবারের সঙ্গে সময় কাটানোর কথা। পাশাপাশি নিজের আসন্ন ছবি ‘বাজি’ নিয়েও কথা বলেন। ছবিতে জিতের বিপরীতে রয়েছেন মিমি চক্রবর্তী। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। তবে রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা ভাগ্যের উপরই ছেড়ে দিলেন টলিউডের সুপারস্টার।
8 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।
7 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
3 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার
4 মো: আল-আমিন মিয়া 7 সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি
8 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক
8 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে
1 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর
3 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা