editor

প্রকাশিত: 5:40 PM, November 29, 2026

শিক্ষকের কর্মময় জীবন শিক্ষার্থীদের মাঝে স্মরণীয় হয়ে থাকে: প্রফেসর মোহাম্মদ শাহজাহান কবীর

দি এইডেড হাই স্কুলের প্রধান শিক্ষক মো: শমশের আলীকে বিদায় সংবর্ধনা

শিক্ষকের কর্মময় জীবন শিক্ষার্থীদের মাঝে স্মরণীয় হয়ে থাকে: প্রফেসর মোহাম্মদ শাহজাহান কবীর

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের সচিব প্রফেসর মোহাম্মদ শাহজাহান কবীর বলেছেন, একজন আদর্শ শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই দেন না, বরং শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও মানবিক গুণাবলি বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একজন শিক্ষকের কর্মময় জীবন ও অবদান তাঁর শিক্ষার্থীদের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকে। তিনি আরও বলেন, দীর্ঘদিনের কর্মনিষ্ঠা, দায়িত্ববোধ ও আন্তরিকতার মাধ্যমে একজন শিক্ষক একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। মো. শমশের আলীর দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা ও অবদান বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে।

রোববার (২৯ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে দি এইডেড হাই স্কুল শিক্ষা পরিবারের উদ্যোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শমশের আলীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমস লিমিটেডের (জেজিটিডিএসএল) পরিচালনা পর্ষদের পরিচালক ও দি এইডেড হাই স্কুলের গভর্নিং বডির সভাপতি বদরুজ্জামান সেলিম বলেন, একজন শিক্ষকের সবচেয়ে বড় অর্জন হলো তাঁর শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। মো. শমশের আলী দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে বিদ্যালয়ের দায়িত্ব পালন করেছেন। তাঁর কর্মদক্ষতা, নেতৃত্ব ও শিক্ষার মানোন্নয়নে অবদান বিদ্যালয়ের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তিনি বিদায়ী প্রধান শিক্ষকের সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।

সিনিয়র শিক্ষক মো. মজির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শমশের আলী। তিনি বলেন, দি এইডেড হাই স্কুল শুধু একটি কর্মস্থল নয়, এটি তাঁর জীবনের আবেগ ও ভালোবাসার জায়গা। দীর্ঘ কর্মজীবনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সদস্যদের কাছ থেকে যে সহযোগিতা ও ভালোবাসা পেয়েছেন, তা তাঁর জীবনের অন্যতম বড় প্রাপ্তি। দায়িত্ব পালনকালে কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তিনি সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে বিদ্যালয়ের ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ন রেখে শিক্ষার মানোন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দি এইডেড হাই স্কুলের শতবর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক ইয়াহিয়া আহমদ। স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মো: ফয়সল আহমদ। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন প্রাক্তণ শিক্ষক নিলোৎপল চক্রবর্তী। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক আব্দুল কাহার, অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন পীর মোহাম্মদ আলী মিলন, ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আফনানুল করিম চৌধুরী।

অনুষ্ঠানে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন ফাহমিদা আক্তার, রেজিনা বেগম, রুবিনারা আক্তার. মনি দে, শুকরিয়া সুলতানা চৌধুরী, রিমা খান, চুমকি দেবনাথ, মো: শরীফুল ইসলাম, বর্ণালী বর্মন, রতনা পারভীন, মো: জহিরুল ইসলাম, মৃত্যুঞ্জয় দাশ, তোফায়েল আহমেদ, মো: নাজমুল হুদা, ফাহিমা বেগম, ছাবিহা ইয়াসমিন প্রমি, অয়ন কুমার পাল, মো: গোলাম আযম, কৃষ্ণ চন্দ্র রায়, মো: আনিছ চৌধুরী প্রমুখ। বিদায়ী প্রধান শিক্ষককে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীদের পক্ষ থেকে সম্মনান ক্রেস্ট প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন নবম শ্রেণির শিক্ষার্থী মারুয়ান আহমদ এবং গীতা পাঠ করেন নবম শ্রেণির শিক্ষার্থী জয় মিত্র।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সিলেট সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মঈন আহমদের দলীয় পদে অব্যাহতি বহাল

সিলেট সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মঈন আহমদের দলীয় পদে অব্যাহতি বহাল

দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেট সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মঈন আহমদের দলীয় পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত

সওদাগরটুলা সমাজ কল্যাণ সংস্থার নির্বাচন সম্পন্ন

সওদাগরটুলা সমাজ কল্যাণ সংস্থার নির্বাচন সম্পন্ন

উৎসবমুখর পরিবেশে সিলেটের সওদাগরটুলা সমাজ কল্যাণ সংস্থার নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে দুটি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং বাকি আটটি পদে

সিটি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬-এর ফলাফল প্রকাশ, বৃত্তি পেল ৯৭ শিক্ষার্থী

সিটি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬-এর ফলাফল প্রকাশ, বৃত্তি পেল ৯৭ শিক্ষার্থী

সিটি আদর্শ ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত সিটি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে জেলা ও মহানগর যুবদলের সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে জেলা ও মহানগর যুবদলের সমাবেশ ও মিছিল

সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের

শিক্ষকের কর্মময় জীবন শিক্ষার্থীদের মাঝে স্মরণীয় হয়ে থাকে: প্রফেসর মোহাম্মদ শাহজাহান কবীর

শিক্ষকের কর্মময় জীবন শিক্ষার্থীদের মাঝে স্মরণীয় হয়ে থাকে: প্রফেসর মোহাম্মদ শাহজাহান কবীর

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের সচিব প্রফেসর মোহাম্মদ শাহজাহান কবীর বলেছেন, একজন আদর্শ শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই দেন না,

এমপি মালিকের বাসভবনে পেট্রোলবোমা নিক্ষেপের প্রতিবাদে দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

এমপি মালিকের বাসভবনে পেট্রোলবোমা নিক্ষেপের প্রতিবাদে দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এম. এ. মালিক এর বাসভবনে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

১৭ বছর রাজপথে লড়াই করেছি, ভুয়া খবরে আমরা ভীত নই: লিটন আহমদ

১৭ বছর রাজপথে লড়াই করেছি, ভুয়া খবরে আমরা ভীত নই: লিটন আহমদ

ফ্যাসিস্ট নেত্রীর ফিরে আসার বিষয়ে ছড়িয়ে পড়া ভুয়া খবরে যারা এখনই ভীতসন্ত্রস্ত হয়ে পড়ছেন, বিগত ১৭ বছর রাজপথে তাদের অনেককেই

সোমবার সিলেট মহানগরের ৬ থানায় যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

সোমবার সিলেট মহানগরের ৬ থানায় যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

‎কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) সিলেট মহানগর যুবদলের আওতাধীন ছয়টি থানা ইউনিটে ফ্যাসিবাদবিরোধী প্রতিবাদ মিছিল ও সমাবেশ