editor

প্রকাশিত: 7:57 PM, September 2, 2020

প্রণব মুখার্জি এক-এগারোতে আমার মুক্তির জন্য কাজ করেছেন: প্রধানমন্ত্রী

প্রণব মুখার্জি এক-এগারোতে আমার মুক্তির জন্য কাজ করেছেন: প্রধানমন্ত্রী

6

ঢাকা: এক-এগারোর সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মুক্তির জন্য ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আন্তর্জাতিক অঙ্গনে কাজ করেছিলেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এক-এগারোর সরকারের সময় যখন আমাকে গ্রেফতার করা হয়, আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করা হয়— সেই সময় তিনি আন্তর্জাতিক অঙ্গনে আমাদের পক্ষে এবং আমার মুক্তির জন্য অনেক কাজ করে গেছেন।

তিনি বলেন, আজকে আমরা ভারতের প্রাক্তন মহামান্য রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে স্মরণ করছি, ৩১ আগস্ট তিনি মৃত্যুবরণ করেছেন। আজকে বাংলাদেশে তার জন্য শোক দিবস ঘোষণা করেছি। তিনি বাংলাদেশের একজন অকৃত্রিম বন্ধু ছিলেন। আর সবচেয়ে বড় কথা— আমাদের যে কোনো দুঃসময়ে তিনি পাশে ছিলেন, আমাদের সাথে ছিলেন।

1

শেখ হাসিনা আরও বলেন, আমি এইটুকু বলতে পারি, ১৯৭৫-এর পর যখন আমরা দিল্লিতে ছিলাম, তখন তিনি ও তার পরিবার সবসময় আমাদের দেখাশোনা ও সব বিষয়ে সহযোগিতা করেছেন। পরববর্তীতে বিভিন্ন দুঃসময়ে তিনি সবসময় আমাদের পাশে দাঁড়িয়েছেন। বিশেষ করে, পদ্মা সেতু নিয়ে যখন উদ্যোগ নিই তখন ওয়ার্ল্ড ব্যাংক লাগলো, তারপরে ওয়ান ইলেভেনে আমি যখন গ্রেফতার হলাম, আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করা হয়েছে। সেই সময় তিনি আন্তর্জাতিক অঙ্গনে আমাদের পক্ষে এবং আমার মুক্তির জন্য অনেক কাজ করে গেছেন। ভারতের সরকার এবং প্রণব মুখার্জি নিজেই উদ্যোগ নিয়েছেন।

5

প্রধানমন্ত্রী বলেন, তিনি (প্রণব মুখার্জি) সবসময় পাশে দাঁড়িয়েছেন, তাকে আমরা সবসময় পাশে পেয়েছি। মুক্তিযুদ্ধ চলাকালে ভারত আমাদের স্বীকৃতি দিয়েছে— সেখানেও তার ভূমিকা রয়েছে। শুধু ভারতে না, আন্তর্জাতিক পর্যায়েও তার একটা অবস্থান ছিল এবং আমাদের পাশে সবসময় ছিলেন; এটাই হলো বড় কথা। তিনি খুব প্রাজ্ঞ একজন রাজনীতিবিদ, খুব লেখাপড়া জানতেন, সবকিছুতেই তার একটা দূরদর্শী চিন্তা ছিল।

1

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

3 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

3 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

6 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

2 মো: আল-আমিন মিয়া 1 সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

5 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

8 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

3 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

1 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা

1
2