editor
প্রকাশিত: 12:31 PM, September 30, 2020
গণধর্ষনকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এমসি কলেজের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ করেছে কলেজের সংগঠনসমুহ। এমসি কলেজে ন্যাক্কারজনক ও কলেজের ঐতিহ্যে কালিমা, কলঙ্ক লেপনকারী গণধর্ষণের ঘটনার প্রতিবাদে কলেজের সকল সামাজিক, সাংস্কৃতিক ও অরাজনৈতিক সংগঠনগুলো সম্মিলিতভাবে এ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করে। এসময় তারা তামাবিল সড়কটি অবরোধ করে রাখে, পাশাপাশি ১০টি লিখিত দাবি উত্থাপন করা হয়। যা কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং শাহপরাণ থানা পুলিশের প্রতিনিধিরা গ্রহণ করেছেন এবং এই দাবিগুলো বাস্তবায়নের চেষ্টার প্রতিশ্রুতি দিয়েছেন।
মঙ্গলবার দুপুরে কলেজের মুল ফটকের সামনে সিলেট তামাবিল সড়কে বিক্ষোভ করে কলেজের প্রায় সবকটি সংগঠন। দাবীগুলোর মধ্যে রয়েছে, গণধর্ষণ ও নির্যাতনের সাথে জড়িত সকল অভিযুক্তদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা। তাদের আশ্রয় প্রদানকারীদেরকেও আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি এ ঘটনায় সম্পৃক্ত সকল অপরাধীর ছাত্রত্ব বাতিল ও সার্টিফিকেট হ্রদ করার শর্ত দেয়া হয়েছে। কলেজ ও ছাত্রাবাস সাবেক ছাত্র ও বহিরাগত মুক্ত করতে হবে বলেও দাবি করা হয়েছে।
১০টি দাবিগুলো মধ্যে আরও রয়েছে, কলেজ ক্যাম্পাস ও ছাত্রাবাসের সার্বিক ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে; পুরো কলেজ ক্যাম্পাস ও ছাত্রাবাস সিসি টিভির আওতায় নিয়ে আসতে হবে; কলেজে ও ছাত্রাবাসে রাতের বেলায় পর্যাপ্ত আলোর ব্যাবস্থা ও নিরাপত্তা জোরদার করতে হবে; কলেজে ও ছাত্রাবাসে নিরাপত্তা বেষ্টিত সীমানা প্রাচীর নির্মাণ করতে হবে; কলেজের সকল ছাত্রছাত্রীদের জন্য একটি উন্মুক্ত অভিযোগ বক্স তৈরি করা যেখানে কেউ নির্যাতন, সহিংসতা বা যেকোন ধরনের সমস্যার শিকার হলে স্বাধীনভাবে অভিযোগ করতে পারে এবং সেই অভিযোগবক্স এর অভিযোগ সমুহকে তদন্ত ও পর্যাপ্ত ব্যাবস্থা গ্রহণের জন্য কলেজ প্রশাসন কর্তৃক একটি নিরপেক্ষ কমিটি তৈরি করা।
এছাড়াও দাবির মধ্যে রয়েছে যে দুজন কর্মচারীকে অভ্যাহতি দেওয়া হয়েছে তাদেরকে পুনর্বহাল করার আহ্বান। রয়েছে সর্বোপরি কলেজের সকল শিক্ষার্থী, পরিক্ষার্থী, বহিরাগত দর্শনার্থী,সাংস্কৃতিক, সামাজিক ও অরাজনৈতিক সংগঠনের সদস্যবৃন্দের কলেজ ক্যাম্পাসে অবস্থানকালীন সময়ে নিরাপত্তা নিশ্চিত করা।
এমসি কলেজর সাংস্কৃতিক এবং সমাজিক সংগঠনের মধ্যে অংশগ্রহণ করে মোহনা, থিয়েটার মুরারিচাঁদ, কবিতা পরিষদ, এমসি কলেজ রিপোটার্স ইউনিটি, রোভার স্কাউট, রোটারী ক্লাব, লাইভ ফর লাইফ, জগন্নাথপুর ছাত্র কল্যাণ পরিষদ, ছাতক ছাত্র কল্যাণ পরিষদ, তাহিরপুর ছাত্র কল্যাণ পরিষদ, চেতনা সংঘ, ইতিহাস ফোরাম, রাষ্ট্রবিজ্ঞান সোসাইটি, ইকোনমিক্স ক্লাব, সোসিওলজি ক্লাব, কওমি স্টুডেন্ট ফোরাম সহ আরও বেশ কয়েকটি সংগঠন ও সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
8 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
2 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার
5 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,
5 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক
5 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে
8 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর
2 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা
1 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে