editor
প্রকাশিত: 8:07 PM, December 4, 2021
সুস্থ দেহ-মন গড়ে তুললে দেশ ও সমাজের কল্যাণেও ভূমিকা পালন সম্ভব
সুস্থ দেহ-মন গড়ে তুলতে পারলে নিজে যেমন সুস্থ থাকা যাবে তেমনি দেশ ও সমাজের কল্যাণেও ভূমিকা পালন করা সম্ভব।
নগরীর শাহজালাল উপশহরস্থ ‘প্রাতঃভ্রমণ ক্লাব’-এর বার্ষিক সাধারণ সভা-২০২১-এ বক্তারা একথা বলেন। ক্লাবের সভাপতি প্রফেসর ডা. আব্দুল ওয়াহিদ ও সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিনের পরিচালনায় আজ শনিবার (৪/১১/২০২১) সকালে গার্ডেন ইন হোটেলের হলরুমে এ বার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত হয়। শুরুতেই ক্লাবের জীবন সদস্য মাওলানা মোহাম্মদ আব্দুল মুকিত লস্কর পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন। সভায় বিগত ২০২০ সালে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী, সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন কর্তৃক ক্লাবের ২০২১ সালের বছরব্যাপী পরিচালিত কার্যক্রমসম্বলিত সাধারণ সম্পাদকের রিপোর্ট, ক্লাবের কোষাধ্যক্ষ মো. আলাউদ্দিন কর্তৃক বার্ষিক আয়-ব্যয়ের হিসাব পেশ ও অনুমোদন করা হয়।
সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন ও আয়-ব্যয়ের হিসাবসহ ক্লাবের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে সাধারণ সভায় বক্তব্য জীবন সদস্যদের মধ্য থেকে প্রাতঃভ্রমণ ক্লাবের সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত পুলিশ সুপার কাওছার আহমদ হায়দরী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুস সোবহান, সহসভাপতি মো. সাদ উদ্দীন, যুগ্ম সম্পাদক মো. ফয়জুল ইসলাম (আবুল লেইছ), সাংগঠনিক সম্পাদক হাজী এনাম উদ্দিন, সাংবাদিক-কলামিস্ট আফতাব চৌধুরী, কাউন্সিলর এডভোকেট সালেহ আহমদ সেলিম, ক্লাবের সাবেক সেক্রেটারি প্রকৌশলী মাহমুদুর রশীদ মসরুর, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম, উপশহর কল্যাণ পরিষদের সাবেক সেক্রেটারি এডভোকেট জুবায়ের আহমদ খান, মো. আবুল ফজল, ব্যাংকার এ এইচ এম হাবিবুর রহমান চৌধুরী, অধ্যাপক কবি বাছিত ইবনে হাবীব, কার্যকরী কমিটির সদস্য মো. রুহেল আলম সিদ্দিকী ও আব্দুস শুকুর বকুল, মো. আক্তার উদ্দিন চৌধুরী, শাবিপ্রবি’র ডেপুটি রেজিস্ট্রার আহমদ মাহবুব ফেরদৌস প্রমুখ। সমিতির মূল স্লোগান হিসেবে ‘সুস্থ দেহ সুন্দর মন-সবার সাথে সদাচরণ’ প্রস্তাব করা হলে তা বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সকালের নাস্তা গ্রহণের পর সভার দ্বিতীয় পর্যায়ে গঠণতন্ত্র অনুযায়ী আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠনের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করে সর্বসম্মতিক্রমে বর্তমান কমিটিকে অক্ষুন্ন রেখে গঠিত নির্বাচন কমিশন বরাবর একটি মাত্র প্যানেল জমাদানের জন্য সকল সদস্য একমত হন। বার্ষিক সাধারণ সভায় জীবন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সর্বজনাব মো. আব্দুল কুদ্দুছ (মিছবাহ), মো. মখলিছুর রহমান চৌধুরী, মো. আবুল ফজল, মো. আলাউদ্দিন, মো. গোলাম মাওলা, মো. ফরিদ আহমদ, আবু বকর সিদ্দিক, মো. তাজুল ইসলাম মিয়া, মাঈন উদ্দিন চৌধুরী, মো. ইমাদ উদ্দিন, ইরন মিয়া, ছালেহ আহমদ, মো. নুরুল আমিন, একেএম সামসুন নূর, সৈয়দ মইন উদ্দিন সোহেল, আব্দুল বাছিত, মো. নুর জামাল, মো. জহুরুল আলম মজুমদার, মো. মাহবুবুর রহমান, মো. আব্দুল হক, মো. আব্দুল্লাহ আল জাফর, মো. লুৎফুর রহমান চৌধুরী, মো. আতাউর রহমান, মো. জয়নুল হক, আহমেদ ফুয়াদ বিন রশীদ প্রমুখ।
পরিশেষে করোনাকালীন সময়ে সমিতির জীবন সদস্য যারা ইন্তেকাল করেছেন তাঁরাসহ সকল বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও সাধারণ সভায় অধিকাংশ সদস্য স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করায় সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ক্লাবের সভাপতি প্রফেসর ডা. মো. আব্দুল ওয়াহিদ। দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।বিজ্ঞপ্তি
দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেট সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মঈন আহমদের দলীয় পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত
উৎসবমুখর পরিবেশে সিলেটের সওদাগরটুলা সমাজ কল্যাণ সংস্থার নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে দুটি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং বাকি আটটি পদে
সিটি আদর্শ ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত সিটি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত
সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের সচিব প্রফেসর মোহাম্মদ শাহজাহান কবীর বলেছেন, একজন আদর্শ শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই দেন না,
সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এম. এ. মালিক এর বাসভবনে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
ফ্যাসিস্ট নেত্রীর ফিরে আসার বিষয়ে ছড়িয়ে পড়া ভুয়া খবরে যারা এখনই ভীতসন্ত্রস্ত হয়ে পড়ছেন, বিগত ১৭ বছর রাজপথে তাদের অনেককেই
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) সিলেট মহানগর যুবদলের আওতাধীন ছয়টি থানা ইউনিটে ফ্যাসিবাদবিরোধী প্রতিবাদ মিছিল ও সমাবেশ