editor
প্রকাশিত: 4:29 PM, December 5, 2021
বাংলাদেশের জনপ্রিয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)’র ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নিসচা সিলেট মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভা ও সড়ক দুর্ঘটনায় আহত পরিবারের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ ডিসেম্বর) দুপুরে সিলেট মহানগরীর এক অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে নিসচা সিলেট মহানগর শাখার সভাপতি এম. ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান তপাদার মুক্তার এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ (ভিপি), নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও আজীবন সদস্য জহিরুল ইসলাম মিশু, নিসচা সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল, বিশিষ্ট ব্যবসায়ী ফাহিম আহমদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে ডিসি ট্রাফিক ফয়সল মাহমুদ বলেন, সড়ক পরিবহন আইন ২০১৮ পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা গেলে সড়ক দুর্ঘটনা অনেকাংশেই কমে আসবে। এসময় তিনি সড়ক পরিবহন আইন ২০১৮ এর নবম অধ্যায়ের ৫২,৫৩,ও ৫৪ ধারা পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা গেলে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত পরিবারবর্গকে আর্থিকভাবে সহযোগিতা করা সম্ভব হবে। তিনি এই ধারাগুলোকে দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এ সময় তিনি বলেন বাংলাদেশের সড়ক দুর্ঘটনা রোধকল্পে নিসচা দীর্ঘ ২৮ বছর থেকে যে কার্যক্রম পরিচালনা করছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে। তিনি সকলকে ট্রাফিক আইন মেনে চলা ও রাস্তা দিয়ে না হেটে ফুটপাত দিয়ে হাটার জন্য অনুরোধ জানান।
অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় আহত সিলেট সদরের খাদিমনগর ইউনিয়নের কাকুয়ারপাড়া এলাকার পাপন মিয়াকে নিসচা সিলেট মহানগর শাখার পক্ষ থেকে একটি সেলাই মেশিন প্রদান করা হয়। এবং তার চিকিৎসা বাবদ আরও আর্থিক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুবলীগ নেতা সুজিত চৌধুরী, সিলেট অনলাইন প্রেসক্লাবে তথ্য প্রযুক্তি সম্পাদক কেএম রহিম সাবলু, আবু জাবের, সিলেট মহানগর হকার্স সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ, নিসচা সিলেট মহানগর শাখার সহ-সভাপতি কামরুল ইসলাম, ঈমানুর রশিদ চৌধুরী, মিনহাজ আব্দুজ জহির, সহ-সাধারণ সম্পাদক সাদেকুর রহমান চৌধুরী, আতিকুর রহমান খান মুন্না, অর্থ সম্পাদক ডা. মনির চৌধুরি, প্রচার সম্পাদক সোহেল চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক কাওছার আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক মোঃ সানোয়ার হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক আল আমিন খান, যুব সম্পাদক মারজান তৌফিক, সদস্য আহমদ খান তুহিন, শাহ নুর আহমদ, বিথী রানী, ফখরুল আল হাদী, নজরুল ইসলাম, অর্জুন চন্দ্র, নিজাম উদ্দিন, তামিম আহমদ, দেলোয়ার আহমদ, আলবাব মাহমুদ, বীরেন্দ্র নাথ প্রমূখ।বিজ্ঞপ্তি
দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেট সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মঈন আহমদের দলীয় পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত
উৎসবমুখর পরিবেশে সিলেটের সওদাগরটুলা সমাজ কল্যাণ সংস্থার নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে দুটি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং বাকি আটটি পদে
সিটি আদর্শ ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত সিটি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত
সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের সচিব প্রফেসর মোহাম্মদ শাহজাহান কবীর বলেছেন, একজন আদর্শ শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই দেন না,
সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এম. এ. মালিক এর বাসভবনে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
ফ্যাসিস্ট নেত্রীর ফিরে আসার বিষয়ে ছড়িয়ে পড়া ভুয়া খবরে যারা এখনই ভীতসন্ত্রস্ত হয়ে পড়ছেন, বিগত ১৭ বছর রাজপথে তাদের অনেককেই
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) সিলেট মহানগর যুবদলের আওতাধীন ছয়টি থানা ইউনিটে ফ্যাসিবাদবিরোধী প্রতিবাদ মিছিল ও সমাবেশ