editor
প্রকাশিত: 4:48 PM, December 5, 2021
পড়াশোনায় সুস্থ প্রতিযোগিতা থাকতে হবে- ছাহেবজাদা হাফিজ ফখর উদ্দিন চৌধুরী ফুলতলী
ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের জেনারেল সেক্রেটারী ছাহেবজাদায়ে ফুলতলী আল্লামা হাফিজ ফখর উদ্দিন চৌধুরী ফুলতলী বলেছেন, জ্ঞান অর্জনের জন্য সুদূর চীনে যাওয়ার কথা বলা হয়েছে। দুনিয়া ও আখেরাতের পথ সুগম করার জন্য জ্ঞানের বিকাশ অত্যন্ত জরুরি। পড়াশোনায় সুস্থ প্রতিযোগিতা থাকলে সবার মধ্যে ভালো করার স্পৃহা বৃদ্ধি পায়।
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর ২৭ নং ওয়ার্ড শাখা আয়োজিত ২য় ইয়াকুবিয়া শিক্ষা কল্যাণ বৃত্তি -২০২১ (হিফজ বিভাগ) এর হল পরিদর্শনকালে তিনি একথা বলেন।
আজ রবিবার (০৫ ডিসেম্বর) সকাল ৯.৩০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত তৈয়ব কামাল হযরত শাহজালাল (র.) লতিফিয়া হাফিজিয়া দাখিল মাদরাসায় প্রায় ৪০০ শিক্ষার্থীর অংশগ্রহণে উক্ত বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়।
এসময় উপস্থিত ছিলেন ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো. আজম খাঁন, দক্ষিণ সুরমা উপজেলার ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. নিজাম উদ্দিন ইরান, সাধারণ সম্পাদক মো. ছয়েফ খান, যুগ্ম সম্পাদক জুয়েল আহমদ, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-সাংগঠণিক সম্পাদক মাহবুবুর রহমান ফরহাদ, কেন্দ্রীয় স্কুল ও কলেজ সম্পাদক রেদোয়ান রাশেদ, সিলেট মহানগর তালামীযের সভাপতি এস এম মনোয়ার হোসেন, সহ-সভাপতি মিনহাজুল ইসলাম নিয়াজ, সহ-সাংগঠণিক সম্পাদক হোসাইন আহমদ, পরীক্ষা নিয়ন্ত্রক হাফিজ মিজানুর রহমান, সহ-পরীক্ষা নিয়ন্ত্রক হাফিজ সাইদুল ইসলাম দুলাল, ৪ নং কুচাই ইউপি আল-ইসলাহ সভাপতি বুজায়েল আহমদ ফুজেল, মহানগর তালামীযের প্রশিক্ষণ সম্পাদক আরিফ মাহমুদ জামি,২৭ নং ওয়ার্ড সভাপতি জায়দুল ইসলাম, সাধারণ সম্পাদক তোফায়েল শাহ, সিদ্দিকুর রহমান, হাফিজ খায়রুল আমিন, হুমায়ূন রশিদ, আরকান খাঁন, আলমগীর আহমদ, মারজান আহমদ ও মিনহাজুর রহমান প্রমূখ।
উল্লেখ্য, ২০১৯ সালে স্কুল ও মাদ্রাসার ৫ম শ্রেণীর ৩৫০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে ১ম ইয়াকুবিয়া শিক্ষা কল্যাণ বৃত্তি পরীক্ষায় ৪০ জন শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হয়।বিজ্ঞপ্তি
দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেট সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মঈন আহমদের দলীয় পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত
উৎসবমুখর পরিবেশে সিলেটের সওদাগরটুলা সমাজ কল্যাণ সংস্থার নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে দুটি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং বাকি আটটি পদে
সিটি আদর্শ ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত সিটি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত
সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের সচিব প্রফেসর মোহাম্মদ শাহজাহান কবীর বলেছেন, একজন আদর্শ শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই দেন না,
সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এম. এ. মালিক এর বাসভবনে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
ফ্যাসিস্ট নেত্রীর ফিরে আসার বিষয়ে ছড়িয়ে পড়া ভুয়া খবরে যারা এখনই ভীতসন্ত্রস্ত হয়ে পড়ছেন, বিগত ১৭ বছর রাজপথে তাদের অনেককেই
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) সিলেট মহানগর যুবদলের আওতাধীন ছয়টি থানা ইউনিটে ফ্যাসিবাদবিরোধী প্রতিবাদ মিছিল ও সমাবেশ