editor
প্রকাশিত: 9:11 PM, December 5, 2021

বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা সাদের বিরুদ্ধে জোরপূর্বক ভূমি দখলের অভিযোগ
ডেস্ক রিপোর্ট
সিলেট বন বিভাগের গোয়াইনঘাট উপজেলার সারি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সাদ উদ্দিনের বিরুদ্ধে উপজেলার জাফলং চা বাগানের মুসলিমনগর (চৈলাখেল ৩য় খন্ড)’র মৃত গোলাম হোসেনের ছেলে গত ৩০ নভেম্বর গোয়াইনঘাট থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ রফিকুল ইসলাম উল্লেখ করেন, আমি একজন সহজ, সরল, কৃষক ও আইনমান্যকারী প্রকৃতির লোক। ১৯৪৭ সনে দেশ বিভক্ত হওয়ার পর বিগত ২০মে ১৯৫১ খ্রিঃ তারিখে মহাজেরদের পুনর্বাসন করা হলে নি¤œ তাপশাল বর্ণিত ভূমিটি বর্তমানে আমি সহ আমার পরিবারের অন্যান্য সদস্যরা মহাজের পরিবারগন মালিক হইয়া ভোগ দখল ব্যবহার সহ ক্ষণা বেক্ষন করিয়া আসিতেছি। বিবাদী সাদ উদ্দিন আমাদের জেলা সিলেট, থানা- গোয়াইনঘাট মৌজা- চৈলাখেল ৩য় খন্ড, এসএ খতিয়ান নং-০২, জেএল নং-১০৪, বিএস খতিয়ান নং-৪, শ্রেণী- বাড়ী ও কৃষি জমি। এসএ দাগ নং-১৩৮, ১১০, ১১১, ১২২/ ১২৯, ১৩৬, ১৪৪, ২১৭, ১৪১, ১২৫, এসস দাগ নং-১৪১, ১৪৭, ১৪৬, ১৪৮, ১৮৩, ১৮৮, ১৮৯, ১৯০, ৫৩০ তপশীল বর্ণিত ভূমি জোর পূর্বক দখল করিয়া নেওয়ার জন্য দীর্ঘদিন যাবত পায়তারা করিয়া চলছে। তাছাড়া উক্ত বিষয় সংক্রান্তে মহাজোদের পক্ষে আমি বাদী হইয়া মাননীয় সুপ্রিম কোর্টে মামলা দায়ের করি। বর্তমানে উক্ত মামলাটি চলমান রহিয়াছে। এরই ধারাবাহিকতায় ইংরেজী ২২/১১/২০২১ তারিখ সকা অনুমান-১১.০০ সময় ঘটনা হল-গোয়াইনঘাট থানাধীন ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের অন্তর্গত মুসলিমনগর (চৈলাখেল ৩য় খন্ড) সাকিনস্থ আমাদের উল্লেখিত তপশীল বর্ণিত ভূমিতে সাদ উদ্দিন আমাকে দেখিতে পাইয়া আমার নাম ধরিয়া অশ্লীল ভাষায় গালি গালাজ সহ আমাদের তপশীল বর্ণিত ভূমিটি হাড়িয়া অন্যত্র চলিয়া যাওয়ার জন্য হুমকি প্রদান করে। ইহাতে আমি প্রতিবাদ করিলে বিবাদী সাদ উদ্দিন আমাকে মারধর করার জন্য উদ্ধৃত্ত হয়। আমার চিৎকারে আশ-পাশের লোকজন আসলে সাদ উদ্দিন পরবর্তী সময়ে সুযোগমতে পাইয়া আমাকে সহ আমার পরিবারের অন্যান্য সদস্যদেরকে এবং মহাজোদের পরিবারদেরকে আরো বিভিন্ন ভাবে ক্ষতি সাধন সহ প্রাণে হত্যা করিবে বলিয়া হুমকি প্রদান করে এবং আরো বলে যে, উক্ত বিষয় সংক্রান্তে থানা/বিজ্ঞ আদালতে মামলা মোকদ্দমা করিলে আমাদেরকে বিভিন্ন মিথ্যা মামলায় জড়াইয়া হয়রানি করিবে বলিয়া হুমকি প্রদান করে। বিবাদীর এহেন আচরনে ও কার্যকলাপে আমরা প্রতিবাদ করিতে গেলে দাঙ্গা, হাঙ্গামা, খুন খারাপ হওয়ার সম্ভাবনা রহিয়াছে। বর্তমানে বিবাদীর ভয়ে আমি সহ আমার পরিবারের অন্যান্য সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগিতেছি।
এবিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল দেবের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।
দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেট সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মঈন আহমদের দলীয় পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত
উৎসবমুখর পরিবেশে সিলেটের সওদাগরটুলা সমাজ কল্যাণ সংস্থার নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে দুটি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং বাকি আটটি পদে
সিটি আদর্শ ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত সিটি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত
সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের সচিব প্রফেসর মোহাম্মদ শাহজাহান কবীর বলেছেন, একজন আদর্শ শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই দেন না,
সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এম. এ. মালিক এর বাসভবনে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
ফ্যাসিস্ট নেত্রীর ফিরে আসার বিষয়ে ছড়িয়ে পড়া ভুয়া খবরে যারা এখনই ভীতসন্ত্রস্ত হয়ে পড়ছেন, বিগত ১৭ বছর রাজপথে তাদের অনেককেই
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) সিলেট মহানগর যুবদলের আওতাধীন ছয়টি থানা ইউনিটে ফ্যাসিবাদবিরোধী প্রতিবাদ মিছিল ও সমাবেশ