editor

প্রকাশিত: 6:40 PM, December 5, 2021

ইমাম প্রশিক্ষণ একাডেমী সিলেট এর উদ্যোগে পরিচালককে বিদায়ী সংবর্ধনা

ইমাম প্রশিক্ষণ একাডেমী সিলেট এর উদ্যোগে পরিচালককে বিদায়ী সংবর্ধনা

ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও ইমাম প্রশিক্ষণ একাডেমীর উপ পরিচালক (অ: দা:) ফরিদ উদ্দিন আহমেদ এর অবসর গ্রহণ উপলক্ষে কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

গতকাল শনিবার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় নগরীর শাহী ঈদগাহ টিভি গেইটস্থ ইসলামিক ফাউন্ডেশন এর অডিটেরিয়ামে ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয় ও ইমাম প্রশিক্ষণ একাডেমী সিলেট এর আয়োজনে এই বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও ইমাম প্রশিক্ষণ একাডেমীর উপ পরিচালক (অ: দা:) ফরিদ উদ্দিন আহমেদ সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। যার ফলে ইসলামিক ফাউন্ডেশন আজ সিলেট বিভাগ জুড়ে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। ফরিদ উদ্দিন আহমেদ এর মতো সৎ আদর্শবান কর্মকর্তা যে কোনো প্রতিষ্ঠানে থাকলে সেই প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরাও সৎ আদর্শবান হয়ে উঠবে। বক্তারা ফরিদ উদ্দিন আহমেদ এর দীর্ঘায়ু ও সুস্থ্য কামনা করেন।

সিলেট ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক আবু ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও ফিল্ড সুপার ভাইজার সৈয়দ মোহাম্মদ ফখরুল ইসলামের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলাম, মৌলভীবাজারের উপ পরিচালক মো: আনোয়ারুল কাদির, সিলেট ইমাম প্রশিক্ষণ একাডেমীর সহকারি পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন, ধর্মীয় প্রশিক্ষক জুবাইর আহাম্মদ, সিলেট ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মো: আব্দুল বাকী, সিলেট প্রশিক্ষনপ্রাপ্ত জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা নূরুল আমিন, সিলেট জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা মো: এহসান উদ্দিন, সুনামগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মো: নূরুল ইসলাম, হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মো: জিয়াউর রহমান। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্নস্তরের কর্মকর্তা ও কর্মচারী এবং প্রশিক্ষনার্থী ইমামগণ।বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সিলেট সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মঈন আহমদের দলীয় পদে অব্যাহতি বহাল

সিলেট সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মঈন আহমদের দলীয় পদে অব্যাহতি বহাল

দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেট সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মঈন আহমদের দলীয় পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত

সওদাগরটুলা সমাজ কল্যাণ সংস্থার নির্বাচন সম্পন্ন

সওদাগরটুলা সমাজ কল্যাণ সংস্থার নির্বাচন সম্পন্ন

উৎসবমুখর পরিবেশে সিলেটের সওদাগরটুলা সমাজ কল্যাণ সংস্থার নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে দুটি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং বাকি আটটি পদে

সিটি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬-এর ফলাফল প্রকাশ, বৃত্তি পেল ৯৭ শিক্ষার্থী

সিটি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬-এর ফলাফল প্রকাশ, বৃত্তি পেল ৯৭ শিক্ষার্থী

সিটি আদর্শ ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত সিটি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে জেলা ও মহানগর যুবদলের সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে জেলা ও মহানগর যুবদলের সমাবেশ ও মিছিল

সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের

শিক্ষকের কর্মময় জীবন শিক্ষার্থীদের মাঝে স্মরণীয় হয়ে থাকে: প্রফেসর মোহাম্মদ শাহজাহান কবীর

শিক্ষকের কর্মময় জীবন শিক্ষার্থীদের মাঝে স্মরণীয় হয়ে থাকে: প্রফেসর মোহাম্মদ শাহজাহান কবীর

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের সচিব প্রফেসর মোহাম্মদ শাহজাহান কবীর বলেছেন, একজন আদর্শ শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই দেন না,

এমপি মালিকের বাসভবনে পেট্রোলবোমা নিক্ষেপের প্রতিবাদে দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

এমপি মালিকের বাসভবনে পেট্রোলবোমা নিক্ষেপের প্রতিবাদে দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এম. এ. মালিক এর বাসভবনে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

১৭ বছর রাজপথে লড়াই করেছি, ভুয়া খবরে আমরা ভীত নই: লিটন আহমদ

১৭ বছর রাজপথে লড়াই করেছি, ভুয়া খবরে আমরা ভীত নই: লিটন আহমদ

ফ্যাসিস্ট নেত্রীর ফিরে আসার বিষয়ে ছড়িয়ে পড়া ভুয়া খবরে যারা এখনই ভীতসন্ত্রস্ত হয়ে পড়ছেন, বিগত ১৭ বছর রাজপথে তাদের অনেককেই

সোমবার সিলেট মহানগরের ৬ থানায় যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

সোমবার সিলেট মহানগরের ৬ থানায় যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

‎কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) সিলেট মহানগর যুবদলের আওতাধীন ছয়টি থানা ইউনিটে ফ্যাসিবাদবিরোধী প্রতিবাদ মিছিল ও সমাবেশ