editor

প্রকাশিত: 11:33 PM, December 4, 2021

ময়নুল হক চৌধুরী হেলালের হযরত শাহজালাল (র.) পূণ্যভূমি সিলেট গ্রন্থের মোড়ক উন্মোচন

ময়নুল হক চৌধুরী হেলালের হযরত শাহজালাল (র.) পূণ্যভূমি সিলেট গ্রন্থের মোড়ক উন্মোচন

জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি, সিলেট-নিউইয়র্ক মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী হেলালের ‘হযরত শাহজালাল (র.) পূণ্যভূমি সিলেট’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সিলেট মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে শুক্রবার সন্ধ্যায় হযরত শাহজালাল (র.) সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সিলেটের প্রাচীন ইতিহাস সমৃদ্ধ এ বইয়ের মোড়ক উন্মোচন হয়। অনুষ্ঠানে সিলেট-নিউইয়র্ক মিডিয়া করপোরেশনের অধীনে ইউটিউব চ্যানেল ‘সিলেট টু নিউইয়র্ক’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সিলেট-নিউইয়র্ক মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী হেলালের সভাপতিত্বে, সিলেট-নিউইয়র্ক মিডিয়া করপোরেশনের পরিচালক ও সিলেট অফিস প্রধান ওলিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ আশফাক আহমদ।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- স্কটল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের সাবেক অনারারি কনসাল জেনারেল, ইউরোপিয়ান বাংলাদেশ ফেডারেশন অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি, সিলেট-নিউইয়র্ক মিডিয়া করপোরেশনের উপদেষ্টা ড. ওয়ালি তসর উদ্দিন এম.বি.ই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট সাংবাদিক ফয়জুর রহমান, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, কেমুসাস মতিন উদ্দিন আহমদ জাদুঘরের পরিচালক ডা. মোস্তফা শাহজামাল চৌধুরী বাহার, জালালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আওলাদ হোসেন, অধ্যক্ষ ছয়ফুল করিম চৌধুরী হায়াত, তরুণ লেখক ও সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা রাহাত তরফদার, হাটখোলা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাও. কে.এম রফিকুজ্জামান, সাংবাদিক খালেদ আহমদ, সিলেট মিডিয়ার সভাপতি আহমেদ বকুল।

এসময় উপস্থিত ছিলেন-জালালপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক নেছারুল হক চৌধুরী বুস্তান, নলকট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিক মামুন, অ্যাডভোকেট এজাজ উদ্দিন, সিলেট টু নিউইয়র্ক এর সহকারী ব্যবস্থাপক মাওলানা সোহায়িল আহমদ তালুকদার, সহকারী ব্যবস্থাপক নাজমুল ইসলাম, ক্যামেরাপার্সন ও ভিডিও এডিটর ফুল মিয়া।বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সিলেট সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মঈন আহমদের দলীয় পদে অব্যাহতি বহাল

সিলেট সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মঈন আহমদের দলীয় পদে অব্যাহতি বহাল

দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেট সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মঈন আহমদের দলীয় পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত

সওদাগরটুলা সমাজ কল্যাণ সংস্থার নির্বাচন সম্পন্ন

সওদাগরটুলা সমাজ কল্যাণ সংস্থার নির্বাচন সম্পন্ন

উৎসবমুখর পরিবেশে সিলেটের সওদাগরটুলা সমাজ কল্যাণ সংস্থার নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে দুটি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং বাকি আটটি পদে

সিটি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬-এর ফলাফল প্রকাশ, বৃত্তি পেল ৯৭ শিক্ষার্থী

সিটি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬-এর ফলাফল প্রকাশ, বৃত্তি পেল ৯৭ শিক্ষার্থী

সিটি আদর্শ ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত সিটি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে জেলা ও মহানগর যুবদলের সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে জেলা ও মহানগর যুবদলের সমাবেশ ও মিছিল

সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের

শিক্ষকের কর্মময় জীবন শিক্ষার্থীদের মাঝে স্মরণীয় হয়ে থাকে: প্রফেসর মোহাম্মদ শাহজাহান কবীর

শিক্ষকের কর্মময় জীবন শিক্ষার্থীদের মাঝে স্মরণীয় হয়ে থাকে: প্রফেসর মোহাম্মদ শাহজাহান কবীর

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের সচিব প্রফেসর মোহাম্মদ শাহজাহান কবীর বলেছেন, একজন আদর্শ শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই দেন না,

এমপি মালিকের বাসভবনে পেট্রোলবোমা নিক্ষেপের প্রতিবাদে দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

এমপি মালিকের বাসভবনে পেট্রোলবোমা নিক্ষেপের প্রতিবাদে দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এম. এ. মালিক এর বাসভবনে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

১৭ বছর রাজপথে লড়াই করেছি, ভুয়া খবরে আমরা ভীত নই: লিটন আহমদ

১৭ বছর রাজপথে লড়াই করেছি, ভুয়া খবরে আমরা ভীত নই: লিটন আহমদ

ফ্যাসিস্ট নেত্রীর ফিরে আসার বিষয়ে ছড়িয়ে পড়া ভুয়া খবরে যারা এখনই ভীতসন্ত্রস্ত হয়ে পড়ছেন, বিগত ১৭ বছর রাজপথে তাদের অনেককেই

সোমবার সিলেট মহানগরের ৬ থানায় যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

সোমবার সিলেট মহানগরের ৬ থানায় যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

‎কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) সিলেট মহানগর যুবদলের আওতাধীন ছয়টি থানা ইউনিটে ফ্যাসিবাদবিরোধী প্রতিবাদ মিছিল ও সমাবেশ