editor
প্রকাশিত: 10:00 PM, August 31, 2024
হযরত মাওলানা কুদরত উল্লাহ সাহেব রহ. এর স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রা. সাহেবেরগাঁও (তেমুখী), টুকেরবাজার, জালালাবাদ, সিলেট-এর ২০২৪/২৫ ঈসায়ি শিক্ষাবর্ষের ১ম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ ৩১ আগস্ট শনিবার সকাল ৯টায় জামেয়ার ৪র্থ তলার হল রুমে অনুষ্ঠিত হয়।
জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রা.’র মুহতামিম হাফিজ আশিকুর রহমান হাফিজাহুল্লাহ’র সভাপতিত্বে ও শিক্ষা সচিব মাওলানা মিসবাহুজ্জামান এর সঞ্চালনায় ২০২৪/২৫ শিক্ষাবর্ষের ১ম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন মুফতি শফিকুর রহমান দাম.বা.। দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন জামেয়ার পরিচালনা কমিটির সেক্রেটারি হাফিজ কাজী জুনাইদ আহমদ, সিনিয়র শিক্ষক মুফতি আরমান হুসাইন, মাওলানা আব্দুস শহিদ, মাওলানা মাওলানা আব্বাস উদ্দিন, মাওলানা আবু তালহা ইয়ামিন, মাওলানা জুবায়ের বিন ইরশাদ, এডভোকেট মুজিবুর রহমান প্রমুখ।
অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন সিলেট সিটি কর্পোরেশনের ৩৯নং ওয়ার্ডের কাউন্সিলর আলতাফ হুসেন সুমন। অনুষ্ঠানে জামেয়ার সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যুগের সকল চ্যালেঞ্জ মোকাবেলায় দ্বীনি শিক্ষার বিকল্প নেই। অভিভাবকদের উদ্দেশ্য বলেন, বাচ্চাদের পড়ালেখার মানোন্নয়ন ও মনোযোগী করতে অভিভাবকদের সর্বদাই কর্মতৎপর ও বদ্ধপরিকর হতে হবে। এতে করে শিক্ষকদের প্রচেষ্টায় আপনার সন্তান একজন সুনাগরিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারবেন।
পরে শিক্ষার্থীদের মধ্যে ফলাফল কার্ড প্রদান করেন অতিথিবৃন্দ।
3 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
7 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার
4 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,
6 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক
8 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে
2 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর
7 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা
2 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে