editor
প্রকাশিত: 11:37 PM, December 4, 2021
সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতি লিমিটেড (রেজি নং-৯৫)-এর নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও অভিষেক সম্পন্ন হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় নগরীর দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে এই শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক সিলেট মিরর এর প্রকাশক ফয়সল আহমদ চৌধুরী।
এডহক কমিটির সভাপতি আকিব্বুজ্জামান আকরাম এর সভাপতিত্বে ও সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতি লিমিটেড এর সাবেক সাধারণ সম্পাদক মো: শাহ আলমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, উদয়ন নিউজ এজেন্সির স্বাত্ত্বাধিকারী ও পৌর বিপনী মার্কেট কমিটির সভাপতি কমরেড সিকন্দর আলী, সিলেট মিরর এর ব্যবস্থাপনা সম্পাদক আব্দুল ওয়াছেহ চৌধুরী জুবের, নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও আমাদের অর্থনীতি সিলেট এর প্রতিনিধি জহিরুল ইসলাম মিশু।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন এডহক কমিটির সদস্য সচিব শাহজাহান আহমদ খোকন, সদস্য সুকেশ সরকার, নির্বাচন কমিশনার মো: বাবলু মিয়া, নিউজ এজেন্সি আলমগীর এন্টারপ্রাইজের আলমগীর, সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতি লিমিটেড (রেজি নং-৯৫)-এর নব নির্বাচিত সভাপতি মো: আব্দুল কুদ্দুস, সহ সভাপতি আবুল হাসেম হাসু, সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ, সদস্য- মামুনুর রশীদ মামুন, মোঃ সেলিম খান, মনির হোসেন, হারুনুর রশীদ হারুন, আবু ছালেহ, মোঃ সুলেমান প্রমুখ।
সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতি লিমিটেড (রেজি নং-৯৫)-এর নব নির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি।
অনুষ্ঠানে মো: মফিজুর রহমান দেওয়ান, সৈয়দ দারা মিয়া, আব্দুর রহিম, নুরুল ইসলাম, মোমিনুল ইসলাম মোমিন, ইসলাম উদ্দিন, তৌফিক রাব্বি সহ নব নির্বাচিত কমিটির সদস্য ও এডহক কমিটির সদস্যদের সিলেটের চাকরির খবর এর পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন মো: মাসুদ আহমদ। মহান বিজয়ের মাস উপলক্ষে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদের স্মরণে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।বিজ্ঞপ্তি
দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেট সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মঈন আহমদের দলীয় পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত
উৎসবমুখর পরিবেশে সিলেটের সওদাগরটুলা সমাজ কল্যাণ সংস্থার নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে দুটি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং বাকি আটটি পদে
সিটি আদর্শ ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত সিটি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত
সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের সচিব প্রফেসর মোহাম্মদ শাহজাহান কবীর বলেছেন, একজন আদর্শ শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই দেন না,
সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এম. এ. মালিক এর বাসভবনে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
ফ্যাসিস্ট নেত্রীর ফিরে আসার বিষয়ে ছড়িয়ে পড়া ভুয়া খবরে যারা এখনই ভীতসন্ত্রস্ত হয়ে পড়ছেন, বিগত ১৭ বছর রাজপথে তাদের অনেককেই
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) সিলেট মহানগর যুবদলের আওতাধীন ছয়টি থানা ইউনিটে ফ্যাসিবাদবিরোধী প্রতিবাদ মিছিল ও সমাবেশ