editor
প্রকাশিত: 7:39 PM, September 27, 2023
সংগীত প্রতিযোগিতায় বাংলাদেশের মধ্যে ১ম ও ৩য় স্থান লাভ করেছে সিলেটের গ্রীন ডিজএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থী। প্রতিবন্ধী উদোক্তা তৈরির প্রতিষ্ঠান লাভ মার্কেট ডটকম ঢাকা’র প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে সংগীত প্রতিযোগতা গত ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় সিলেটের ১০ জন শিক্ষার্থী সহ দেশের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংগঠনের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। বাংলাদেশের মধ্যে ১ম স্থান লাভ করেছে জিডিএফ’র দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী, ডিগ্রি ফাইনাল পরীক্ষার্থী সমিরঞ্জন বিশ্বাস ও তৃতীয় স্থান লাভ করেছে ৭ম শ্রেণির ছাত্রী ইসরাত জাহান শোভা। প্রতিযোগিতায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সমানতালে অংশগ্রহণ করায় জিডিএফ’র ৩ জন শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা পুরস্কার ঘোষণা করা হয়। তারা হলেন- দৃষ্টি প্রতিবন্ধী সুভজিত দাশ ঘোষ, রাদিয়া জান্নাত তালুকদার ও জুই রাণী দাশ। সাফল্য অর্জনের পর গতকাল ২৭ সেপ্টেম্বর বুধবার দুপুরে জিডিএফ কার্যালয়ে শিক্ষার্থীদের উদ্যোগে আনন্দ-উল্লাস ও সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গ্রীন ডিজএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান সারা বাংলাদেশের মধ্যে সংগীত প্রতিযোগিতায় জিডিএফ’র শিক্ষার্থী একজন ১ম ও অপর জন ৩য় স্থান লাভ করায় শুকরিয়া আদায় করে শিক্ষার্থীদের উত্তরোত্তর সফলতা কামনা করে বলেন, লাভ মার্কেট ডটকম ঢাকা প্রতিবন্ধী উদোক্তা তৈরি করার পাশাপাশি সংগীত প্রতিযোগিতার আয়োজন প্রশংসনীয়। এ ধরণের প্রতিযোগিতার মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটে। তিনি সিলেট থেকে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার সুযোগ দেয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জিডিএফ’র শিক্ষার্থীর লেখাপড়া সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের মুখ উজ্জল করবে। বিজ্ঞপ্তি
দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেট সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মঈন আহমদের দলীয় পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত
উৎসবমুখর পরিবেশে সিলেটের সওদাগরটুলা সমাজ কল্যাণ সংস্থার নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে দুটি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং বাকি আটটি পদে
সিটি আদর্শ ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত সিটি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত
সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের সচিব প্রফেসর মোহাম্মদ শাহজাহান কবীর বলেছেন, একজন আদর্শ শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই দেন না,
সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এম. এ. মালিক এর বাসভবনে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
ফ্যাসিস্ট নেত্রীর ফিরে আসার বিষয়ে ছড়িয়ে পড়া ভুয়া খবরে যারা এখনই ভীতসন্ত্রস্ত হয়ে পড়ছেন, বিগত ১৭ বছর রাজপথে তাদের অনেককেই
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) সিলেট মহানগর যুবদলের আওতাধীন ছয়টি থানা ইউনিটে ফ্যাসিবাদবিরোধী প্রতিবাদ মিছিল ও সমাবেশ